তিন ঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন: ফিফা সভাপতি

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

ফুটবল বিশ্বকাপে কাতার সরকারের নির্দেশে শেষ মুহূর্তে স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে এতে বড় কোনো সমস্যা দেখছেন না খোদ ফিফা সভাপতি। 

ইন্ডিয়া টুডের খবরের বলা হয়েছে, শনিবার দোহায় সাংবাদিক বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসময় তিনি বলেন, স্টেডিয়ামে বিয়ার বিক্রি করা সম্ভব কিনা, সে বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।  

তিনি আরও বলেন, দিনে তিন ঘন্টা বিয়ার পান করতে না পারলেও আপনি বেঁচে থাকবেন। এই কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তাই জন্যেই এই কাজ করেছে। 

এদিকে কাতারের স্থানীয় গণমাধ্যম বলছে, বিশ্বকাপের মাঠে একদমই বিয়ার পাওয়া যাবে না, বিষয়টি এমন নয়। পাওয়া যাবে কিন্তু তাতে অ্যালকোহল থাকবে না। অন্যদিকে ফিফা ফ্যান ফেস্টিভেলেই অ্যালকোহল-যুক্ত বিয়ার পাওয়া যাবে। ফ্যান ফেস্টিভেল হলো বিশেষ একটি দর্শক কর্নার, যেখানে নানা পানীয়র পাশপাশি থাকবে মিউজিক কনসার্টও।    

image

আরও পড়ুন: 'হোয়াসং-১৭' বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র: উ. কোরিয়া

স্টেডিয়ামে বিয়ার বিক্রির বিষয়ে কাতার সরকার প্রথমে রাজি থাকলেও শুক্রবার হঠাৎ করেই সিদ্ধান্ত বদলায় দেশটি। এই সিদ্ধান্তে সমর্থকদের পাশপাশি ক্ষুব্ধ হয় বিয়ার উৎপাদনকারী সংস্থাও। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কাও রয়েছে তারা।

উল্লেখ্য, কাতারে মদ বা মদ জাতীয় পানীয় নিষিদ্ধ। রাজধানী দোহার কয়েকটি বিলাসবহুল হোটেলেই কেবলমাত্র মদ্যপান করার অনুমতি রয়েছে। রাস্তায় বা গাড়িতে বসে মদ্যপান করা যায় না। তবে বিদেশি নাগরিকরা বাড়িতে মদ্যপান করতে পারবেন। 


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর