প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে।
প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন। খবর বাসসের।
আরও পড়ুন: ইভিএম কেনার প্রকল্প অনুমোদন হবে শিগগিরি: পরিকল্পনামন্ত্রী
উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিলো।
একাত্তর/আরএ