ইভিএম কেনার প্রকল্প অনুমোদন হবে শিগগিরি: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘শিগগিরই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পটি অনুমোদন করানো হবে। আমরা নিয়মকানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় তিনি বলেন, যত দ্রুত সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে। শিগগিরই আমরা এটি করানোর চেষ্টা করব।

জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে, তা বাজেটের ওপর নির্ভর করবে। তবে এ বিষয়ে জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত হবে। এখন যে সংখ্যক ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করবে কতটা বাজেট পেলাম তার ওপর। জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু ফেব্রুয়ারিতে বাজেট পেলে সেটা আর সম্ভব হবে না।


একাত্তর/এআর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য...
সরকার ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে। নীতিমালাটি দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রণীত হয়েছে।
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর