বাংলাদেশে জরুরী ব্যবহারের জন্য চীনের টিকা সিনোভ্যাক অনুমোদন পেয়েছে।
রবিবার (৬ জুন) ওষুধ প্রশাসনের মহাপরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ওষুধ প্রশাসন জানিয়েছে, এটি নিয়ে ৫টি টিকা জরুরী ব্যবহারের অনুমোদন পেলো।
১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের এই টিকার দুই ডোজ দিতে হবে এরপর চার সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে। এবং এই টিকা অবশ্যই ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন: ঢাকার হাসপাতালে করোনা রোগী বাড়েনি, বেশিরভাগ শয্যা খালি
এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে। এছাড়াও এর আগে ২২ টি দেশে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
একাত্তর/ এনএ