জলবায়ু ও রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের তাগিদ

তারেক রহমান-গুতেরেস বৈঠক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ এএম

জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার বহুমাত্রিক সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং নানা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অব্যাহত ও গৌরবোজ্জ্বল অবদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতা ও বিশ্বমঞ্চে নীতিগত সমর্থনের ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতা এবং টেকসই উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের পরীক্ষিত ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন।

বিশ্বব্যাপী উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আগামীতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

 

একাত্তর/এআরএস
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি।'
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর