চার সচিবের কর্মক্ষেত্রে রদবদল, একজনের পদোন্নতি

জনপ্রশাসনের চার সচিবের কর্মক্ষেত্রে রদবদল আনা হয়েছে। পাশাপাশি পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে আরেকজনকে। 

এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মোসাম্মাৎ নাসিমা বেগমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বদলি করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। 

আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দারকে। 

এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মো: মশিউর রহমানকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। 

আর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব। 

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলায় চারজনের যাবজ্জীবন

অতিরিক্ত সচিব হিসাবে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। 


একাত্তর/আরবি