১০ সচিবের দপ্তর বদল-পদোন্নতি, কে কোথায় গেলেন?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের ফলে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক এবং যুব ও ক্রীড়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলো জারি করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

দপ্তর পরিবর্তনের এই নতুন সমীকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকারিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ে আনা হয়েছে নতুন মুখ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে নতুন বাণিজ্য সচিব করা হয়েছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে থাকা আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের চেয়ারে।

পরিবর্তনের এই ধাক্কা লেগেছে মুক্তিযুদ্ধবিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে সরিয়ে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) করা হয়েছে। তাঁর জায়গায় নতুন ভারপ্রাপ্ত সচিব হয়ে আসছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীর।

অন্যান্য রদবদলের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে ওপরে তুলে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে (সংযুক্ত) বদলি করা হয়েছে, আর একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহানকে (রিমি) পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বানিয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

একাত্তর/এআরএস
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর