বঙ্গোপসাগরে আগামী ৯ মে থেকে ১১ মে’র মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি উপকূলে আঘাত হানতে পারে ১১ থেকে ১৫ মে’র মধ্যে।
শনিবার রাতে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এ আশঙ্কার কথা জানিয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ১১ মে মধ্যরাতের পর থেকে ১৩ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।
তবে এটি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার শঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।
আরও পড়ুন: সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
চারদিন আগে আবহাওয়া সংস্থা ওয়েদার অব কলকাতার কর্মকর্তা রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি।
একাত্তর/এসজে