বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে বৈশ্বিক বিনিয়োগের আহবান বাংলাদেশের

 লন্ডনে ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের বিপুল জ্বালানি সম্ভাবনা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

দেশের দ্রুতবর্ধনশীল অর্থনৈতিক অগ্রগতি ও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বঙ্গোপসাগরের তলদেশে লুকায়িত প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের অন্বেষণ বাড়াতে সরকার যে বদ্ধপরিকর, সম্মেলনে সেই স্পষ্ট বার্তা দেয়া হয়। একই সঙ্গে বৈশ্বিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকর্ষণীয় শর্তে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশগ্রহণের আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।


অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত দেশীয় জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য ও অঙ্গীকার ব্যক্ত করেন। বঙ্গোপসাগরের মোট ২৬টি অফশোর ব্লক (যার মধ্যে ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লক) বৈশ্বিক বড় বড় বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, 'ইনভেস্ট বাংলাদেশ'-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, দ্রুত বিকাশমান বিনিয়োগের পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকারের নেওয়া নানামুখী ব্যবসা-বান্ধব নীতি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমুদ্রসীমার অধিকাংশ অঞ্চলই এখনও অনাবিষ্কৃত, যেখানে আধুনিক সিসমিক ডেটার সহজলভ্যতা এবং আন্তর্জাতিক মানের ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর অত্যন্ত প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তাবলী বিদেশি প্রতিষ্ঠানগুলোর লাভজনক বিনিয়োগ নিশ্চিত করবে।


বাংলাদেশি প্রতিনিধিদল বৈশ্বিক জ্বালানি দানবগুলোকে পেট্রোবাংলা ও সরকারের দেওয়া ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য-উপাত্ত পর্যালোচনার পাশাপাশি চলমান বিডিং প্রক্রিয়ায় যুক্ত হতে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে।

সামিটের প্রথম দিনেই বিশ্বের শীর্ষস্থানীয় চারটি আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানির সাথে অত্যন্ত সফল সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিডিং রাউন্ডের নানা সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বের আরও চারটি খ্যাতনামা বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠানের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সভা নির্ধারিত রয়েছে, যা বঙ্গোপসাগরে বৈশ্বিক বিনিয়োগের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এআরএস
তুরস্ক সফরে জলবায়ু কূটনীতিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ...
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
রাজধানীর ব্যস্ত সড়কে ছুটে চলা গাড়ির জানালায় হঠাৎ উঁকি দেয় কিছু নিষ্পাপ মুখ। কারও হাতে তাজা ফুল, কেউবা ছুটছে টুকিটাকি জিনিস নিয়ে। আবার কারও দিন ফুরায় হোটেলের আগুনঝরা চুলার পাশে। জীবিকার তাগিদে...
ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রথমবারের মতো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। একই সঙ্গে চলতি সপ্তাহে...
ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয়, বরং মানুষের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অতীতের মতো ফাঁকা বুলি নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর