দেশে আবারও ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে।
রোববার রাজধানীর হোটেল হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেই খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য ঢাকার সরকারি জেনারেল হাসপাতালগুলো প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রয়োজনে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকেও ডেঙ্গু চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানান জাহিদ মালেক।
২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। ওই মারা গেছেন ২৮১ জন। আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজারের বেশি।
তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন ২০১৯ সালে। সে বছর ১ লাখের উপর শনাক্ত হয়। ই বছর মৃত্যুহার কম ছিল-১৭৯ জন।
আরও পড়ুন: নওগাঁর আম আসছে ২২ মে, লক্ষ্য ৭৫ হাজার ৫৩৫ টন
তবে ডেঙ্গু আক্রান্তের জন্য সময় মানা হচ্ছে না। চলতি বছরের প্রায় ১১০০ মানুষ ইতোমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
একাত্তর/আরবি