চিকিৎসকদের বদলিতে চালু অনলাইন অটোমেশেন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসককে এই অনলাইন পদ্ধতির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে চিকিৎসকদের অনলাইন বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশে প্রায় ৪০ হাজার চিকিৎসক রয়েছেন। বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে উপজেলা পর্যায় থেকে আমরা অনলাইন অটোমেশন ব্যবস্থা শুরু করেছি। প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসককে নিয়ম মেনে স্বয়ংক্রিয়ভাবে পদায়ন করা হয়েছে। কোনো চিকিৎসককে নিজ উপজেলায় পদায়ন না দেওয়া হলেও পাশের উপজেলায় সুযোগ রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা তদবিরের সুযোগ থাকবে না।

ডেঙ্গুর চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের কোনো অবহেলা নেই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিনটি এখনো শতভাগ নিরাপদ প্রমাণিত না হওয়ায় চাইলেই প্রয়োগ করা সম্ভব হচ্ছে না; তবে এটি আনার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এছাড়া হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩১ অক্টোবরের মধ্যে শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় বিএনপি সরকারের মেয়াদে ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি তথ্যের উল্লেখ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের শেষ বছর ২০২৩ সালে ডেঙ্গুতে অন্তত ১১৩৫ জনের মৃত্যু হয়েছিল। সেখানে সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০৭ জন। আমরা এই মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও যোগ করেন, অনলাইনে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশের সব চিকিৎসকদের জন্য চালু করা হবে। এর ফলে চিকিৎসকদের বদলি কেন্দ্রিক তদবির প্রথা ও অবৈধ লেনদেনের সংস্কৃতি অনেকাংশে বন্ধ হয়ে যাবে।

একাত্তর/এসি
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর