চট্টগ্রাম ও কক্সবাজারের সব ফ্লাইট বাতিল

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক।

শনিবার সকালে নিয়ন্ত্রক সংস্থা বেবিচক থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে শনিবার ও রোববার এই দুই বিমানবন্দরের সব ধরণের ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে দেশি-বিদেশি বিভিন্ন  বিমান পরিবহন কোম্পানি। আর কক্সবাজারে বিমানবন্দরে শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালানো হয়। 

আরও পড়ুন: কক্সবাজার ও চট্টগ্রামে আট নম্বর মহাবিপদ সংকেত

চটগ্রাম ও কক্সবাজার বন্ধ হয়ে গেলেও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 


একাত্তর/জো