প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ হুমকি দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট ২৩ নাগরিক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে সোমবার এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা বিস্ময় এবং ক্ষোভের সঙ্গে প্রত্যক্ষ করছি যে, গত ১৯ মে রাজশাহীতে জনসমাবেশে বিএনপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তৃতায় শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহ্বান জানান। তিনি এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও রিমান্ড চাইছি। এই পরিকল্পনার সঙ্গে কারা কারা জড়িত আছেন, তা খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার এবং দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।