বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তাতে দেশ থেকে অর্থ পাচার কমবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতির ফলে অর্থ পাচার কমবে বলে আশা করি। ওইসব দেশে যারা যায় তাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে।’
আব্দুল মোমেন বলেন, ‘আমরা চাইবো এই ভিসা নীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ হোক। আমরা এটা আর চাই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’
নতুন ভিসা নীতিতে সাধারণ ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই-এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন ভিসা নীতির ফলে শুধু সরকারি কর্মচারী, ব্যবসায়ী, আমলা- যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেয়, তারা উদ্বিগ্ন হবে। সাধারণ ভোটার, এজেন্ট যারা, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।
একাত্তর/আরবি