প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে এসে পৌঁছালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভ্যর্থনা জানান।
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার নয়াদিল্লিতে স্থানীয় সময় বিকেল ছয়টায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই নেতা। শেখ হাসিনার গাড়িবহর ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
এসময় বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ, থিম্যাটিক অ্যাম্বাসেডর, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং চেয়ারপারসন, অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি স্যুভেনিয়র তুলে দেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন।