শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ: সেলফি তুললেন, খোঁজ নিলেন বাইডেন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ সময় জো বাইডেন এবং শেখ হাসিনা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং দুই পরিবারের খোঁজ খবর নেন।  দুই নেতা কথা বলার এক পর্যায়ে শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন।

শেখ হাসিনা বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তারা সাম্প্রতিক ভূরাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে আলাপ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কুশল বিনিময় করেন জো বাইডেন। তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কথা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কুশল বিনিময় করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কথা হয়।

আলাপচারিতার এক ফাঁকে হাস্যোজ্জ্বল শেখ হাসিনা, জো বাইডেন ও সায়মা ওয়াজেদ পুতুল।

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল।

আলাপরত জো বাইডেন ও শেখ হাসিনা, সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুল।