ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি গলফ ক্লাবে মায়ের জন্মদিন উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পারিবারিক ছবি শেয়ার করে এ কথা জানিয়েছেন।

সজীব ওয়াজেদ জয়ের পোস্ট করা ছবিতে প্রধানমন্ত্রী ছাড়াও পরিবারের কয়েকজন সদস্যকে দেখা যাচ্ছে। 

ছবির বর্ণনায় জয় লিখেছেন, ভার্জিনিয়ায় গল্ফ ক্লাবে মায়ের জন্মদিনের নৈশভোজে পরিবারের সঙ্গে। 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে বসবাস করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।