বিএনপি ও জামায়াতের ঢাকা দ্বিতীয় দফা অবরোধ শুরু হচ্ছে রোববার থেকে। ৪৮ ঘণ্টার এ অবরোধ চলবে মঙ্গলবার পর্যন্ত। ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি জানিয়ে, এই অবরোধে ঢাকায় গণপরিবহন চলবে। আরেকটি সূত্র জানিয়েছে, অবরোধে চলবে ট্রেন ও লঞ্চ।
শনিবার ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।
তবে এর আগে তিন দিনের অবরোধে ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমতি জানিয়েছিল যাত্রী সঙ্কটে গাড়ি বন্ধ রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বিআরটিসির বাস চলাচল করবে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।