মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের টিকিট পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ্য ও প্রত্যাশী নারী নেত্রীরা জমা হতে থাকেন এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাম্প্রতিক সময়ে নানা ঘটনার পর এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার পেছনে তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত পহেলা অক্টোবর তাঁর পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে।

শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় কার্যালয় প্রাঙ্গণে তৃণমূল ও কেন্দ্রীয় স্তরের নারী নেত্রীদের উপস্থিতি ছিল নজরকাড়া। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রাম ও রাজপথে সক্রিয় থাকা নেত্রীরা প্রত্যাশা করছেন, এবার প্রার্থী নির্বাচনে দল ত্যাগের যথার্থ মূল্যায়ন করবে। তাঁদের বক্তব্য, বিগত দিনের কঠিন পরিস্থিতিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে অটল ছিলেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া উচিত।

অন্যদিকে, বিএনপি নীতি-নির্ধারকরা জানিয়েছেন যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীর পূর্বের অভিজ্ঞতা, রাজপথের সক্রিয় ভূমিকা, দলের প্রতি আনুগত্য এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিতর্কহীন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকেই সংসদের এই আসনের জন্য বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর শূন্য এই আসনে ভোট হবে। ইসির তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। এরপর ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ১ নভেম্বর পর্যন্ত থাকবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ।

একাত্তর/এআরএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
দেশে এখনও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে নিভে গেল দগ্ধ চারজনেরই জীবন প্রদীপ।...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর