শ‌নিবার থে‌কে সারা‌দেশে থাক‌বে রোদ

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণেই রাজধানীসহ সারা‌দে‌শে বৃ‌ষ্টিপাত হচ্ছে। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জা‌নি‌য়ে‌ছে, দুপুরের পর থে‌কে দে‌শে বৃ‌ষ্টিপাত ক‌মে যা‌বে। ত‌বে বি‌কেল পর্যন্ত পূর্বাঞ্চ‌লের কিছু কিছু জায়গায় বৃ‌ষ্টি থাক‌তে পা‌রে। ত‌বে শ‌নিবার থে‌কে সারা‌দেশে থাক‌বে রোদ। 

চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। 

তিনদিনের টানা এই বৃষ্টিতে রাজধানীতে বসবাসকারীরা এ বছরের শীতের আমেজ কিছুটা পেয়েছেন। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার শীতের আমেজ কিছুটা পরে পেয়েছেন তারা। তবে একদিনের বৃষ্টিতে দুর্ভোগ পড়েন নগরীর খেটে খাওয়া মানুষের। 

আশার কথা হচছে শ‌নিবার থে‌কে আর থাকবে না এই বৃ‌ষ্টিপাত। আগামীকাল থেকে রোদ্রজ্জল থাকবে সারা‌দেশ। তবে আবহাওয়া অফিস বলছে এগা‌রো তা‌রি‌খের পর থে‌কে দে‌শের কিছু কিছু জায়গায় দশ থে‌কে বা‌রো ডি‌গ্রি সেল‌সিয়াস তাপমাত্রা নে‌মে আস‌তে পা‌রে। 

সমুদ্র ও নদীবন্দ‌রে কো‌নো ধর‌ণের সর্তক সং‌কেত থাক‌ছে না। নিরাপ‌দে মাছ ধর‌তে যে‌তে পার‌বেন জে‌লেরা। 

গেলো ২৪ ঘন্টায় ঢাকা বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে ৩৭ মি‌লি‌মিটার, য‌শো‌রে স‌র্বোচ্চ বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে ৭৭ মি‌লি‌মিটার। অন‌্যদি‌কে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ইশ্বরদী‌তে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপে পরিণত হয়েছ। 

শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।