বৃষ্টি ও শীত নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দিনজুড়ে বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে কয়েক দিন ধরে চলা বৃষ্টি কমতে শুরু হয়েছে শুক্রবার। 

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে রাজধানীসহ সারা‌দে‌শে যে ঝিরিঝিরি বৃ‌ষ্টি ঝরছে তা দুপুরের পর থে‌কে  ক‌মে যা‌বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বি‌কেল পর্যন্ত দে‌শের পূর্বাঞ্চ‌লের কিছু কিছু জায়গায় বৃ‌ষ্টি থাক‌তে পা‌রে। ত‌বে শ‌নিবার থে‌কে সারা‌দেশ থাক‌বে রোদ। 

গেলো ২৪ ঘন্টায় ঢাকা বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে ৩৭ মি‌লি‌মিটার, এছাড়া য‌শো‌রে স‌র্বোচ্চ বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে ৭৭ মি‌লি‌মিটার। অন‌্যদি‌কে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ইশ্বরদী‌তে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপে পরিণত হয়েছ। 

শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এআর
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর