সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে।