বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট সোমবারের মধ্যে প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার রাতে অবশিষ্ট এই ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করল সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টির বিষদ ব্যাখ্যা দিয়ে জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে চূড়ান্তভাবে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষায় ৮ জন অকৃতকার্য হওয়ায় যোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। পরবর্তীতে কয়েক ধাপে এই প্রার্থীদের নিয়োগপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রার্থীদের নিয়োগে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কাউকে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্য করা হয়নি। তবে নিরাপত্তা যাচাই বা পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলে, তবে হাজারে এক- দুজন বাদ পড়তে পারেন, যা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।

সোশ্যাল মিডিয়ায় নিয়োগ না পাওয়ার আশঙ্কায় এক প্রার্থীর আত্মহত্যার হুঁশিয়ারি সংক্রান্ত স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। তিনি নিজেই রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে নিয়োগ দেওয়া হবে না বলে ভুল ধারণা তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে সরকার কোনো বৈষম্য করবে না, তবে আইনানুগ ভেরিফিকেশন প্রক্রিয়া সবার জন্যই প্রযোজ্য থাকবে।

একাত্তর/এআরএস
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-তে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান...
পররাষ্ট্র প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯তম সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (পররাষ্ট্র...
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে...
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত আটটা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে...
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
সফল উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিলো এবারের এসএমই ফেয়ার। মাত্র পাঁচশো কিংবা ৩ হাজার টাকার স্বল্প পুঁজিতে তাদের কেউ কেউ গড়ে তুলেছেন সম্ভাবনার নতুন দিগন্ত। সেসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি...
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর