ঈদে মহাসড়কে নজরদারি চালাবে ড্রোন

মহাসড়কে এখনও ঈদ যাত্রার চাপ তেমন পড়েনি। সোমবার ছুটি শুরুর পর থেকে চাপ বাড়বে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ছাড়াও এবার ড্রোন ক্যামেরায় চালানো হবে নজরদারি। সব মিলে ঢাকা থেকে উত্তরবঙ্গের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক ও যানজটমুক্ত হবে বলে আশা করছেন সড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরী।

সরেজমিনে রোববার চন্দ্রা মহাসড়কে দেখা যায়, ঈদযাত্রায় নজরদারি চালাতে নামানো হয়েছে ড্রোন। আধুনিক এই ড্রোন শুধু সড়ক পরিস্থিতির ছবিই দেবে না, জানাবে নির্দেশনাও। এর মাধ্যমে দূর থেকে ছবি দেখেই যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে পারবেন কর্মকর্তারা। এজন্য ড্রোনে সাথে যুক্ত করা হয়েছে একটি হ্যান্ডমাইক।

২৫ কেজি ওজনের বিশেষ এই ড্রোন ১০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। সড়কে কোন অনিয়মের দেখা পেলে ড্রোনে থাকা হ্যান্ডমাইকের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে পারবেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

drone1

ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের ড্রোন প্রস্তুত করণ দলের সদস্য সবুজ হোসেন বলেন, কোনো গাড়ি ঠিক জায়গায় পার্কিং না করা হলে বা কোনো অনিয়ম হলে আমরা তাৎক্ষণাত ড্রোনের মাধ্যমে তা দেখতে পারবো।

ট্রাফিক বিভাগ বলছে, এই ড্রোনের মাধ্যমে তারা দূর থেকেই যানজট নিয়ন্ত্রণ করতে পারছে। যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানও মিলছে।

গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, ড্রোনে আমরা কিছু বললে- যারা শ্রমিক পরিবহনের সদস্য, তারাও শুনতে পারবে। তাছাড়া পুলিশ সদস্যদেরও আমরা এই ড্রোনের মাধ্যমে নির্দেশনা পাঠাতে পারবো। এটি আমাদের কাজকে আরও গতিশীল করছে।

drone

২৭ রমজানেও এবার চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে নেই কোনো গাড়ির জট নেই। সড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরি বলছেন, এ বছর ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও যানজটমুক্ত।

সড়কে গাড়িগুলোর যে কোন অনিয়ম রুখতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।