সিলেটে ১৪ ট্রাক অবৈধ চিনির চালান জব্দ

সিলেটের ইতিহাসে সব চেয়ে বড় ভারতীয় অবৈধ ১৪ ট্রাক চিনি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান এটি।

সিলেট মহানগ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজবাহার আলি শেখ জানান,  ট্রাকগুলো সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ  অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক আটকের পাশাপাশি ও  ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।