লাখ স্বাস্থ্যকর্মী ও ঢাকা-সিলেট ডাবল রেললাইনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ মে ২০২৬, ১২:৪৭ পিএম

সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর।

শুধু রাস্তা বানালেই সমস্যার সমাধান হবে না, রেল ব্যবস্থার উন্নতি করতে হবে। -প্রধানমন্ত্রী

সমাবেশে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, শুধু রাস্তা বানালেই সমস্যার সমাধান হবে না, রেল ব্যবস্থার উন্নতি করতে হবে। যাতায়াতে কম খরচ এবং পণ্য পরিবহনের কথা চিন্তা করেই সারাদেশে রেল নেটওয়ার্ক বৃদ্ধির এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিলেটের ২৫০ বেডের হাসপাতাল দ্রুত চালুর সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতে একে ১২০০ বেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। -প্রধানমন্ত্রী

অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকার দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে বলে জানান প্রধানমন্ত্রী। এই নিয়োগের বিশেষ দিকগুলো হলো- নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই হবেন নারী, স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, সিলেটের ২৫০ বেডের হাসপাতাল দ্রুত চালুর সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতে একে ১২০০ বেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের আগে ঢাকা-সিলেট মহাসড়ক নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে। এছাড়া সারাদেশে রেল যোগাযোগ প্রসারে সরকার বদ্ধপরিকর।

জলাবদ্ধতা নিরসন এবং ভূগর্ভস্থ পানির স্তরের কথা বিবেচনায় নিয়ে সরকার খাল খননের কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত পানি ধরে রেখে যেন প্রয়োজনে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে মানুষকেও সচেতন হতে হবে, ময়লা পানিতে ফেলা যাবে না। সিটি করপোরেশনগুলোকে বিশেষ করে স্কুলগুলোতে গিয়ে শিশুদের সচেতন করার আহবান জানান তিনি।

আড়াই মাস বয়সী শিশু হাঁটতে পারে না, তবে আড়াই মাস বয়সী এই সরকার এরই মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। -প্রধানমন্ত্রী

দেশের বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এগুলো ব্যক্তিখাতে ছেড়ে দেওয়া হবে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে সরকার বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। 

তিনি আরও বলেন, আড়াই মাস বয়সী শিশু হাঁটতে পারে না, তবে আড়াই মাস বয়সী এই সরকার এরই মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছেই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। বৃষ্টির মধ্যেই তিনি শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর