বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছেনা। এছাড়া ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েবসাইট দুটোতে ঢুকলে গেলেও তা সম্ভব হয়নি।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে একাধিকবার ঢোকার চেষ্টা করা হলেও ‘This page isn’t working’ লেখা দেখা যাচ্ছে।
এছাড়া ছাত্রলীগের ওয়েবসাইটে লেখা ‘ওয়েবসাইট হ্যাকড বাই R3SISTANC3’। তার নিচে লেখা, অপারেশন হান্টডাউন। স্টপ কিলিং স্টুডেন্টস, লেখা।