মেট্রোরেল বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৬:০০ পিএম

কোটা আন্দোলনের মধ্যে জননিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেল। ফলে বৃহস্পতিবার আর মেট্রোসেবা পাবেন না যাত্রীরা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়েছে বিকাল সাড়ে পাঁচটায়। উত্তরা উত্তর যেতে এই ট্রেন মিরপুরের চারটি স্টেশনে থামবে না।

এই চার স্টেশন হলো- মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার আগারগাঁও থেকে পল্লবী অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেইজে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুইটা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে।

তবে, উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলেও জানিয়েছিলো মেট্রোরেল কর্তৃপক্ষ।

একাত্তর/জো
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর