দুই ঘণ্টা বন্ধের পর চালু ব্রডব্যান্ড ইন্টারনেট

সারা দেশে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবারও চালু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা আবারও চালু হয়।

ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এছাড়া, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।