ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো সরকার। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমানোর হয়েছে। ‘এক দেশ, এক রেট’ আইএসপিদের জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। ফলে এখন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সারাদেশের গ্রাহকরা পাবেন মাত্র ৪০০ টাকায়।
আগে সমমূল্যের এই ইন্টারনেটের দাম ছিলো ৫০০ টাকা। রোববার জারি করা বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগে এক পরিপত্র একথা জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ১০ এমবিপিএস সংযোগে দাম ৮০০ টাকা থেকে কমে ৭০০ টাকায় নামানো হয়েছে। আর, ২০ এমবিপিএস সংযোগের মাসিক ফি ১২০০ টাকা থেকে কমিয়ে ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, বর্তমানে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ টাকা ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকরা পাবেন ১২০০ টাকা নির্ধারিত রয়েছে।
তবে আইএসপিএবির নেতারা বলছে, সরকার নতুন যে ট্যারিফ নির্ধারণ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ক্ষেত্র বিশেষে এর চেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। একই সঙ্গে সরকার আইআইজির জন্যেও নতুন ট্যারিফ নির্ধারণ করেছে।
বিটিআরসি জানিয়েছে, ইন্টারনেট সেবার মূল্য যৌক্তিক ও গ্রাহকবান্ধব করতে সরকারি-বেসরকারি আইএসপিগুলোর জন্য একটি বাস্তবভিত্তিক ট্যারিফ প্রণয়ন করা হয়। এটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হয়েছে।
ট্যারিফ বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ শর্ত
নতুন ট্যারিফ ১ জুলাই ২০২৫ থেকে পাঁচ বছরের জন্য প্রাথমিকভাবে কার্যকর থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে তা সংশোধন বা অব্যাহত রাখা হবে।
গ্রাহকসেবার মান নিশ্চিত করতে গ্রেড A, B, C অনুযায়ী কোয়ালিটি অব সার্ভিস বজায় রাখতে হবে। যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সংযোগ টানা: ৫ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে বিলের ৫০% ছাড়, ১০ দিন বিচ্ছিন্ন থাকলে, বিলের ২৫% ছাড়, ১৫ দিন বিচ্ছিন্ন থাকলে, সম্পূর্ণ মাসের বিল মওকুফ করতে হবে।
সব লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে অনুমোদিত ট্যারিফ গ্রহণ করতে হবে। সরকারের অনুমোদিত সর্বনিম্ন ইন্টারনেট স্পিড ৫ এমবিপিএস বিদ্যমান রেখে সংযোগ রেশিও ১:৮ হিসেবে সমন্বয় করে গ্রাহক সেবা দিতে হবে।
কমিশন অনুমোদিত ট্যারিফ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং কমিশনের পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন বা সংযোজন গ্রহণযোগ্য হবে না। অনুমোদনহীন সেবা পরিচালনা করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ
স্টারলিংকের যাত্রা শুরু, সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা