জননিরাপত্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিবকে বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগের  তিন দিনের মাথায় বদলি করা হয়েছে মো. মোকাব্বির হোসেনকে। তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। 

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (জেষ্ঠ সচিব) মো. মোকাব্বির হোসেন।

ওই দিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।