জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি করা হয়েছে।
এ বিষয়ে আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি করা ৮০ বিচারককে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
আর একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর পহেলা সেপ্টেম্বর নতুন অফিসে যোগ করতে বলা হয়েছে।
এছাড়া আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম উম্মে কুলসুমকে আইন কমিশনের সচিব করা হয়েছে।
আর আইন কমিশনের সচিব শেখ গোলাম মাহবুবকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।