পোস্টিংয়ের নামে প্রতারণা, সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহবান

পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছে পুলিশ সদর দফতর।

শনিবার পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া এন্ড পিআর ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এসব প্রতারক চক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।