শেখ হাসিনার পতনের পর দুর্নীতির অভিযোগে থাকা সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের করা আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন- হাছান মাহমুদ, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাকির হোসেন, ইমরান আহমেদ, মো. এনামুল হক, স্বপন ভট্টাচার্য, টিপু মুনশি, ডা. এনামুর রহমান, আনিসুল হক, মন্ত্রী তাজুল ইসলাম।
এছাড়া ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, মো. মহিববুর রহমান, আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু।
সাবেক সংসদ সদস্যের মধ্যে রয়েছেন- বেনজীর আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন।
এর আগেরদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের সন্তান সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তারও আগে সাবেক আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।