পররাষ্ট্র সচিবের দায়িত্বে খুরশেদ আলম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচি‌বের দায়িত্ব পালন কর‌বেন।

সোমবার  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষ‌রিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হ‌য়ে‌ছে, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরি সরকারি কাজ সম্পাদন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ক‌রা হয়।

এতে বলা হয়, মাসুদ বিন মো‌মে‌নের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।