পররাষ্ট্র সচিব মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

গত দেড় দশকের বেশি সময় মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

২০১৯ সালে তিনি তিন বছরের জন্য পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত করে।

কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার আগের আমলের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। 

একাধিক সংবাদমাধ্যমের খবর, সোমবার থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন মাসুদ মোমেন। আর রোববার তাকে কর্মস্থল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৫ সাল থেকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন মাসুদ বিনর মোমেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত। 

এ ছাড়াও তিনি ইতালিতে রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

আরবি
অপসারণের কোনো বিষয় নেই, জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেই মেঘ সরানোর ব্যাপারে ভারত আগ্রহী।
বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর