ভারতে প্রতি পিস ডিম বাংলাদেশি টাকায় সাড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে, অথচ সেই একই ডিম বাংলাদেশে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, অর্থাৎ প্রতি পিস ১৫ টাকায়।
কলকাতার পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম সাড়ে ৫ রুপি। প্রতি রুপি ১ টাকা ৪০ পয়সা হিসেবে এই দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়।
এদিকে ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, পূজা এবং অতিবৃষ্টির কারণে ডিমের দাম কিছুটা বেড়েছে। যদিও বাংলাদেশে প্রচলিত দামের তুলনায় অনেক কম। ঢাকায় বর্তমানে প্রতি হালি ডিমের দাম ৬০ টাকা।
বাজার নিয়ন্ত্রণে সরকার ডিমের দাম বেধে দিলেও সেটি মানা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ডিমের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে সাড়ে চার কোটি ডিম আমদানি করা হচ্ছে। ভারত থেকে আমদানির সময় প্রতিটি ডিমের দাম পড়ছে ৭ টাকা।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে ডিমের বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় এই আমদানি কার্যকরী ভূমিকা রাখতে পারে।