দুর্গাপূজার নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করছে নৌবাহিনী

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ পিএম

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীও কাজ করছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মুসা।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়ার অ্যাডমিরাল মো. মুসা।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান বলেন, ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগসন্ধানীরা যেনো কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষে সব মণ্ডপের সুরক্ষার্থে বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

পরিদর্শনকালে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি,...
নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর