ভোটের আকুতি পূরণে আমরা শপথবদ্ধ: ইসি সানাউল্লাহ

একটা ভোট দেয়ার জন্য মানুষের অনেক আকুতি। ভোটাধিকারের প্রত্যাশা পূরণে আমরা শপথবদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সাভারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় সানাউল্লাহ বলেন, অন্য দেশের নাগরিকরা প্রতারণা করে আমাদের ভোটার তালিকায় যেনো ঢুকে যেতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা থাকলেও অনেকে না গিয়েই তথ্যে গড়মিল করে। এবার যাতে তা না হয় আমরা সে চেষ্টা করছি। সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)।

নারী ভোটারদের তালিকাভুক্তি বাড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ ভোটারদেরও ভোটে উৎসাহিত করতে হবে বলেও উল্লেখ করেছেন সানাউল্লাহ।