সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন মির্জা ফখরুল

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের আগে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এমন একটি বাংলাদেশ দেখব যা আমি প্রত্যাশা করছি, মনে মনে স্বপ্ন দেখছি’।

সেটি হচ্ছে— একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রের। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবীরা দু’বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। জনসংখ্যার অর্ধেক নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


তিনি বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস ও প্রত্যাশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রথমে শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আমার কৃতজ্ঞতা। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বেই দেশ প্রত্যাশিত বাংলাদেশের গন্তব্যে পৌঁছাবে।


রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল বলেন, অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি না। দোয়া করি সৃষ্টিকর্তার কাছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, আজকের এ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহীয়সী নারী নেত্রীর, প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য আমি পেয়েছি, স্নেহ পেয়েছি। আজকে ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আসতেই আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে।

একাত্তর/এআরএস
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মানুষ হত্যা, আগুন-সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো আত্মবিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পরবর্তী প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে...
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে সাম্প্রতিক তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে করা যায় কি না, সরকার তা খতিয়ে দেখছে...
প্রায় আট বছরের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে আজ শনিবার (২১ নভেম্বর) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করছে ‘বেপিকলম্বো’। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জাক্সা) যৌথ...
নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
একজনের অপরাধে আরেক নিরপরাধ মানুষের কারাগারে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বিচারব্যবস্থা, তদন্ত ও পরিচয় যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে কারও কেটেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর