জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। 

উপদেষ্টা পরিষদের একটি সূত্র বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠক যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে জরুরি বৈঠকে আলোচনার কথা রয়েছে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছিলেন।