দেশের মানুষ আর আওয়ামী লীগ দেখতে চায় না: মির্জা ফখরুল

আপডেট : ১০ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

আওয়ামী লীগকে আর দেশের মানুষ দেখতে চায় না। পুনরায় তাদের রাজত্ব সৃষ্টির ষড়যন্ত্র তরুণরাই রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ মে) চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী হয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে তবে সেটি কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করে নয়।

সরেজমিনে দেখা যায়, তীব্র দাবদাহ উপেক্ষা করে তারুণ্যের পদধ্বনিতে মুখরিত চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূরদূরান্ত থেকে যোগ দেয় লাখো তরুণ-জনতা।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন -যুবদল দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ঘিরেই যতো উচ্ছ্বাস। চট্টগ্রাম ও কুমিল্লার সাংগঠনিক বিভাগের এই সমাবেশ শুরু হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল -চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড।

রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তরুণদের তিনি আহবান জানান, চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির।

অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে জানিয়ে কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যসিবাদ পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে জানিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আবারো তরুণদেন জেগে ওঠার আহবান জানান বিএনপি মহাসচিব।

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর