ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে।

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে লাগাতার এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর অফিসগামী মানুষ।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই বৃষ্টিতে রাস্তায় গাড়ি কম থাকায় চাপ ছিলো বেশি। তাই অনেকে ছাতা নিয়ে হেঁটেই বেরিয়ে পড়েন অফিসের উদ্দেশ্যে।

বিপাকে পড়েন রাইড শেয়ার করা বাইকাররা। এমন দিনে যাত্রী না পাওয়ায় হতাশা ছিলো তাদের। আক্ষেপ ঝরেছে নগরীর রিকশাওয়ালাদেরও। যাত্রী না পাওয়াসহ বৃষ্টিতে ভিজে দিনের শুরুটা বেশ কষ্টেই কাটছে তাদের।

আবহাওয়ার এ বৈরী আচরণে দেশের সমুদ্র এবং নৌ বন্দরগুলোকে সতর্কতা সংকেতও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।