এনসিপির সমাবেশে হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলায় জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। সরকারের বলার কিছু নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিলো না।

তিনি জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।