বিরোধিতার নাটক বন্ধ করুন, মাহফুজের বিস্ফোরক পোস্ট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে এই নির্বাচনের ফল মেনে নিয়ে যারা বিরোধিতার ‘নাটক’ করছেন, তাদের সেই কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এই প্রতিক্রিয়া জানান। গণ-অভ্যুত্থানের অন্যতম এই শীর্ষ নেতা সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও তাঁর নিশানায় যে বর্তমান রাজনৈতিক মেরুকরণ এবং অংশীজনরা রয়েছেন, তা স্পষ্ট।


পোস্টে তিনি লেখেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, মিডিয়া ম্যানিপুলেশন এবং পিআর ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের ন্যায্য লড়াইকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।


প্রতিবেদনটি লেখা পর্যন্ত মাহফুজ আলমের এই পোস্টে ৯ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং পাঁচ শতাধিকবার পোস্টটি শেয়ার হয়েছে। কমেন্ট সেকশনে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জটিলতাকে নির্দেশ করছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মঙ্গলবার নতুন সরকার শপথ নিয়েছে। এমন দিনে সাবেক এই উপদেষ্টার ‘বাটোয়ারার নির্বাচন’ এবং ‘ছাত্রদের কম দামে বিক্রি করে দেয়া’ সংক্রান্ত মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর