জলাধার পুনরুদ্ধারে অনেক চ্যালেঞ্জ: রিজওয়ানা

জলাধার পুনরুদ্ধারে অনেক চ্যালেঞ্জ আছে। এজন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সদিচ্ছা থাকতে হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ঢাকার জলাধার পুনরুদ্ধারে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সংলাপে রিজওয়ানা হাসান জানান, 
গত দেড় বছরে প্রশাসনিক অবস্থা ভেঙে পড়ার কারণে অনেক সমস্যাই সমাধান করা সম্ভব হয়নি।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, সরকার ইতিমধ্যে ঢাকার পাঁচটি নদী ও ৪০টি খাল খননের উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক সরকার বা অন্তর্বর্তীকালীন, যে সরকারই হোক জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নেয়া সম্ভব।