১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন না উপদেষ্টারা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “সারাদেশে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল, কিন্তু দেশের মানুষ ভোটের মাধ্যমেই সেসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছে।”

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পর্কে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তিনি উল্লেখ করেন, শপথ কে পড়াবেন—স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নাকি নির্বাচন কমিশন, সেটি একটি রাজনৈতিক (পলিটিক্যাল) সিদ্ধান্ত। তবে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সবকিছু ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে হবে।

ক্ষমতা হস্তান্তরের এই অন্তর্বর্তী সময়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বর্তমান উপদেষ্টারা আর কোনো বড় ধরনের নীতিগত সিদ্ধান্তে যাবেন না। তবে দৈনন্দিন দাপ্তরিক কাজগুলো নিয়মিতভাবে চলবে।

তিনি আরও যোগ করেন, জনগণের ক্ষমতায়নের এই প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর