২০২৬ সালের নির্বাচনের ক্যাম্পেইন শুরু

আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পেইন হিসেবে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক।

এসময় ভোটের মাধ্যমে দেশের চাবি জনগণকে বুঝে নেয়ার আহ্বান জানান তিনি।

ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক বলেন, ফেব্রুয়ারি ২০২৬ এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা দেশের জনগণ বুঝে নেবে।