আরপিও বাতিল করা হলে তা হবে অত্যন্ত ন্যক্কারজনক: গোলাম পরওয়ার

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

“কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন”- যদি এমন আদেশ জারির মাধ্যমে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে একটি দলের সাথে সরকার গোপন সমঝোতা করে, তবে ন্যক্কারজনকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে- গত ২৩ অক্টোবর এমন বিধান সংযোজন করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে, বিএনপির একজন নেতার সাথে জনৈক উপদেষ্টার তথাকথিত ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’-এর প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে। দেশবাসী মনে করে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) যদি বাতিল করা হয়, তবে তা হবে অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত সংশোধনীকে বিএনপির এক উপদেষ্টার কথিত ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’-এর নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি বাতিল করা হয়, তাহলে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের ক্ষেত্রে জাতির সামনে একটি বড় প্রশ্নের জন্ম দেবে। 

জনগণ মনে করে, যদি তাই হয় তবে সরকারের কাছে এই প্রশ্নের কোনো নৈতিক ও যৌক্তিক জবাব থাকবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাত্র চার মাস আগে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা এবং সরকারের মধ্যে অবস্থানকারী কোনো উপদেষ্টার যোগসাজশে এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড যদি ভঙ্গ হয়, তবে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।

আরবিএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা কারণে নৈতিক দিক থেকে সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর