মুক্তি পেয়েছে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর দ্বিতীয় টিজার। শুক্রবার (৭ নভেম্বর) রাতে এই টিজার মুক্তি পায়।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
টিজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
এতে আরও বলা হয়, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ দেখতে চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’
এর আগে গেলো ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ক্যাম্পেইন শুরু হয়। সে দিনই মুক্তি পায় প্রথম টিজার। যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানান, গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক।